• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পরিবহনের ধাক্কায় গৌরনদীতে মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী উপজেলা প্রতিনিধি / ৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পরিবহনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ ৩০ মে শনিবার বিকেলে যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা গ্রুপের যাত্রীবাহি আহানাত পরিবহনের সাথে উজিরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

এসময় হাসপাতালের চিকিৎসকেরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, দূর্ঘটনাকবলিত পরিবহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/