• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ব‌রিশা‌লের বি‌নোদন কে‌ন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদুল আজহা উপল‌ক্ষে ব‌রিশাল নগরীর বি‌নোদন কেন্দ্রগু‌লো‌তে উপ‌চে পরা ভিড় লক্ষ‌্য করা গে‌ছে। প‌রিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভা‌গি কর‌তে বি‌নোদন কেন্দ্রগু‌লো‌তে ভিড় জমা‌চ্ছেন সাধারণ মানুষ।

বৃহস্প‌তিবার নগরীর কীর্তণ‌খোলা নদীর পার, বেলস পার্ক, প্লা‌নেট ওয়ার্ল্ড, দুর্গা সাগর দি‌ঘি, গু‌ঠিয়া মস‌জিদ, মু‌ক্তি‌যোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, সি‌টি পার্কসহ বি‌ভিন্ন বি‌নোদন কে‌ন্দ্রে বিকাল থে‌কেই আসতে শুরু ক‌রেন শিশু থে‌কে বয়স্ক সব বয়‌সের মানুষ।

নগরীর প্লা‌নেট ওয়ার্ল্ডের সাম‌নে শিশু ও তা‌দের অ‌ভিভাবক‌দের দীর্ঘ সা‌রি লক্ষ‌্য করা গে‌ছে।

সেখা‌নে ঘুর‌তে আসা সাইফুল ইসলাম বল‌লেন, ‘ঈদের ছু‌টিতে বাড়িতে এসেছি। স্ত্রী ও সন্তান‌কে নি‌য়ে প্লা‌নেট পা‌র্কে ঘুর‌তে এসে‌ছি। আমার ছে‌লে খেলনা ঘোড়ায় চ‌ড়ে‌ছে, এখন প্লে‌নে উঠা‌বো। বেশ আনন্দ পা‌চ্ছি আমরা।

নগরীর আলেকান্দা এলাকার সুমাইয়া মুমুর ভাষ্য, ঈদের প্রথম দিনই ঘুর‌তে এসে‌ছি বেলস পা‌র্কে। কেননা আগামীকাল থে‌কে অ‌নেক ভিড় হ‌বে ভে‌বে‌ছিলাম। ত‌বে আজ‌কে থে‌কেই অ‌নেক ভিড়। বন্ধু বান্ধব‌দের সা‌থে‌ আজ নদীর পা‌রেও ঘুর‌তে যা‌বো।’

জনতা ব‌্যাং‌কে‌র কর্মকর্তা কাইয়ুম হো‌সেন বলেছেন, সকা‌লে পশু কোরবানি দি‌য়ে দিনভর ব‌্যস্ততায় ছিলাম। সন্ধ‌্যা ৬টার দি‌কে সন্তান‌দের আব্দারের কার‌ণে কীর্তণ‌খোলা নদীর পা‌ড়ে নি‌য়ে এসে‌ছি। ছোট ভাই-বোনও সঙ্গে র‌য়ে‌ছে। এখা‌নে সিঙ্গারা মম খে‌য়ে রা‌তের দি‌কে প্লা‌নেট ওয়ার্ল্ডে যা‌বো। সেখা‌নে ও‌দের রা‌ইডে চ‌ড়িয়ে বাসায় ফির‌বো। এদি‌কে ঈদ‌কে কেন্দ্র ক‌রে বরিশালে নিরাপত্তাব‌্যবস্থা জোরদার ক‌রে‌ছে পু‌লিশ ও র‌্যাব।

কোতোয়ালি ম‌ডেল থানার ও‌সি আল মামুন উল ইসলাম মন্তব‌্য ক‌রেন, প্রতি‌টি বি‌নোদন কে‌ন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পু‌লিশ মোতায়ন রয়েছে। কেউ কো‌নো অপ্রী‌তিক‌র ঘটনা ঘ‌টা‌নোর চেষ্টা কর‌লে ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/