• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

রামিসা হত্যার বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা ও নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাড, আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক  তারেক আনাম সুমন, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, খন্দকার নাসির উদ্দীন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু,মোশারফ হোসেন মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও বিচার কার্যক্রম দ্রুত শেষ হওয়া প্রয়োজন। একই সঙ্গে কলাপাড়ার চম্পাপুর এলাকায় নির্যাতনের শিকার এক ছাত্রীর পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান মানবাধিকারকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/