• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বাবুগঞ্জ উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গেীরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন। নিহত মো. সাগর সরকার (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মিন্টু সরকারের ছেলে।

স্থানীয়দেও বরাতে ওসি মহসিন হোসেন বলেন, সকালে নতুন হাট এলাকায় মহাসড়কের পাশে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা তাদের অবহিত করেন। তারা গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভোর রাতের যে কোনো সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কোন যানবাহনের নিচে চাপা পড়েছে তরুণ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

তরব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন যানবাহনের সাথে ও কিভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে বলতে পারবো।

ওই তরুণ পটুয়াখালীর দুমকি থেকে এখানে কিভাবে এলো তা জানতে চাইলে ওসি কোনো তথ্য দিতে পারেননি। তবে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/