• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরগুনায় কোটি টাকার অবৈধ চিংড়ি রেনুপোনা জব্দ

বরগুনা জেলা প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বরগুনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেনুপোনা জব্দ করেছে মৎস বিভাগ। শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৭২টি ড্রামে প্রায় ২২ থেকে ২৫ লাখ রেনু উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমুল্য ৮০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে রেনুপোনাগুলো বড়ই তলা ফেরিঘাট এলাকায় বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেনুপোনা আহরণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, ট্রাকসহ চালক থানায় আটক আছে। মৎস্য অধিদপ্তর যে ব্যবস্থা নেবে পরবর্তীতে আমরা আইনিভাবে তাদের সহযোগিতা করব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/