সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ২ এবং উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৪১৪ শিশু।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১ এবং বরিশাল বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১, বরিশাল বিভাগে ১, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় সারা দেশে ১ হাজার ২৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৪ জন। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৫৪০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৮ হাজার ৩২৯ জনের হাম শনাক্ত হয়েছে।
https://slotbet.online/