• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

দর্পন ডেস্ক / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপ কমানো এবং বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গত বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবারও রেজিস্ট্রেশন করতে হয়। এই পরিস্থিতিতে মাঝপথে অষ্টম শ্রেণিতে নতুন করে আরেকটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করছে, যা অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এসব বিষয় বিবেচনা করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে চলমান ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনার অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এর ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/