বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আগামী ২ বছরের জন্য এ দায়িত্ব প্রদান করেছে। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. হুমায়ুন কবীর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী তাকে প্রক্টর অফিসের প্রক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া একই আদেশে বলা হয়েছে, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালের প্রক্টর পদ থেকে দেওয়া পদত্যাগপত্র ১০ মে ২০২৬ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ ও কার্যকর করা হয়েছে।
নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্য সুবিধাদি প্রাপ্য হবেন সংশ্লিষ্ট শিক্ষক।
তবে একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী যেকোনো একটি দায়িত্বের ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।
https://slotbet.online/