• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গৌরনদী উপজেলা প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

প্রাথমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সমবায় কর্মকর্তা আফসানা শাখী, প্রধানশিক্ষক সমিতির সভাপতি একেএম মিজানুর রহমান, প্রধানশিক্ষক হোসনেয়ারা খানম, নিহার পারভীন, খাদিজা বেগম, সহকারী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুদাম পাল প্রমূখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভার ১৩১টি বিদ্যালয়ে প্রাথমিক ভাবে ইউনিয়ন ও পৌরসবা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে ইউনিয়ন ও পৌরসভা থেকে বিজয়ী আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধবার দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/