• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

শ্রেনীকক্ষে শিক্ষিকার বসবাস, শিক্ষার্থীদের পাঠদান ব্যহত

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Oplus_131072

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ১৩৯ নং ফাঁসিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রব সিদ্দিকী। বিদ্যালয়ের বেঞ্চসহ নানা উপকরন ব্যবহারে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। অদ্যবধি কার্যকর কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের।
সূত্র জানায়, বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে ওই কক্ষে রান্না থেকে শুরু করে পরিবারের সব গৃহস্থালি কাজ করা হচ্ছে। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এমন কর্মকান্ডে ব্যহত হচ্ছে পুরো বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে সাবেক ওই প্রধান শিক্ষকের ভয়ে কোন অভিভাবক বা শিক্ষক এ বিষয়ে কথা বলতে না চাইলেও তারা ওই কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম বলেন, বিষয়টি এখনই জেনেছি। এ বিষয়ে জরুরী  ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউছার হামিদ বলেন,এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/