• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

রাজা বাহাদুর’র দাপটে কাপবে উপকূলের হাট-বাজার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

ভাবসাব ও চাল চলন সবই যেন রাজকীয়। তাই ষাঁড়টির নাম রাখা হয়েছে রাজা বাহাদুর। ১৫ মনের এ ষাঁড়টি এবারের কোরবানীর ঈদে বিক্রি করতে চান মালিক কামাল গাজী। দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা।
প্রায় ৩ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজীর খামারের শাহিওয়াল জাতের একটি গাভী একটি বাছুরের জন্ম দেয়। বয়স এক বছর পার হওয়ার পর বাছুরটিকে মাঠে নামানো হলে তার দাপট ও আচরণে অন্য সব গরু আতঙ্কিত হয়ে মাঠ ছাড়ে। এছাড়া ষাঁড়টির শরীরের গঠন, শক্তি ও রাজকীয় চলাফেরার কারণে নাম দেয়া হয় ‘রাজা বাহাদুর’। প্রতিদিন ষাঁড়টিকে গম, ভুট্টা, ভূষি ও সবুজ ঘাসসহ প্রায় ৩ মণ খাবার দেওয়া হয়। নিজের সন্তানের মতো লালন পালন করায় প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও সারে ৪ ফুট উচ্চতার এ ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৬০০ কেজি। এবার ষাঁড়টিকে কোরবানীর হাটে তুলতে চান মালিক কামাল গাজী। রাজা বাহাদুরের দাম হাঁকছেন ৫ লাখ টাকা।
 কামাল গাজী এ ষাঁড়টি কাঙ্খিত দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন তিনি। তার দেখাদেখি ওই এলাকার অনেকে ষাঁড় পালনে আগ্রহী হচ্ছেন।
কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো,মারুফ বিল্লাহ বলেন,এ ষাঁড়টি লালন-পালনে কৃষক কামাল গাজীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। রাজকীয় রাজা বাহাদুর কাঁপাবে কোরবানীর হাট-বাজার। কামাল গাজী পাবেন কাঙ্খিত মূল্য এমন প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/