• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

বর্তমান বিশ্বে প্রযুক্তির বিকাশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও দক্ষ প্রোগ্রামারদের চাহিদা দ্রুত বাড়ছে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হলে তাদের প্রোগ্রামিং ও গণনাভিত্তিক চিন্তাধারায় দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। এই উপলব্ধি থেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) এর আঞ্চলিক পর্ব। এরই ধারাবাহিকতায় ১৬ মে ১৭ টি জেলার ২৪টি ভেন্যুর মোট ১৬টি বিশ্ববিদ্যালয়, বিসিসির ৭টি আঞ্চলিক কার্যালয় ও বিসিসি ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব।
বরিশাল বিশ্ববিদ্যালয় ভেন্যুতে প্রোগ্রামিং প্রতিযোগিতার ৩টি ক্যাটাগরিতে মোট ১৪০ জন ও কুইজ প্রতিযোগিতার ২টি ক্যাটাগরিতে মোট ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। তিনি আশা ব্যক্ত করে বলেন, আজকের এই তরুণরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। একজন সফল টেকনোলজি বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি সকলকে সুশিক্ষিত সুনাগরিক হতে হবে, দেশ প্রেমিক হতে হবে। তাহলেই তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়।
সকল অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রোগ্রামিং জুনিয়র ক্যাটাগরিতে ৫ জন, সেকেন্ডারিতে ১০ জন, হায়ার সেকেন্ডারিতে ১০ জন এবং কুইজ এর জুনিয়র ক্যাটাগরিতে ২০ জন ও সিনিয়র ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/