• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

জালে মিলছে না ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে নদীতে নেমেছিলেন লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের জেলেরা। কিন্তু জালে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় উপকূলের ৫২ হাজার নিবন্ধিত জেলেসহ প্রায় ৪ লাখ পরিবার এখন চরম হতাশায়। নদীর নাব্য সংকট, তেলের চড়া মূল্য আর ঋণের বোঝায় দিশেহারা মৎস্যজীবীরা। মোকামগুলোতেও ইলিশের আকালে বেড়েছে দাম, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

ভোরের আলো ফোটার আগেই রূপালি ইলিশ ধরতে জাল নিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছোটেন জেলেরা। তবে ১ মে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দশ দিনে লক্ষ্মীপুর ও ভোলার উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ।

সারাদিনে দু-একটি মাছও পাচ্ছেন না জেলেরা। এতে নৌকার ডিজেল ও মবিলের খরচও উঠছে না। এদিকে তেলের চড়া দাম জেলেদের জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

ইলিশের আকালের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মোকাম বরিশালের পোর্ট রোডেও। যেখানে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মণ মাছ আসার কথা, সেখানে এখন ৫০ মণও মিলছে না।

পোর্ট রোড মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি কামাল শিকদার বলেন, ‘নদীর নাব্যতা সংকট আর ডুবচরের কারণে ইলিশ তাদের গতিপথ পরিবর্তন করে সাগরে ফিরে যাচ্ছে।

এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৫ হাজার টাকায়। এমন অবস্থায় ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, এখনও ভরা মৌসুম শুরু হয়নি। পর্যাপ্ত বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশের বিচরণ বাড়বে।

ঋণের কিস্তি আর পরিবারের ভরণপোষণ নিয়ে উপকূলের লাখ লাখ জেলে পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্য সংকট দূর করা না হলে ঐতিহ্যবাহী এই রূপালি সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/