• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

মাদক ব্যবসা নিয়ে বিরোধ : বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় শুক্রবার ভোররাতে বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বাবু শিকদার দুই সন্তানের জনক এবং পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে।

নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে তাঁর ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। এ ছাড়া মাদক কারবারের ভাগ নিয়ে বিরোধের জেরে শুক্রবার ফজরের নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাবুর ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে ভাটিখানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকতের নাম উল্লেখ করেছেন তিনি। হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবু শিকদারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয়রা গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক কারবার নি‌য়ে বি‌রোধ রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হ‌য়ে‌ছে। বাকিদের আটকে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/