• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান, মালিককে ১ বছরের জেল ও জরিমানা

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১ টার দিকে  পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের  ভাড়াটিয়া বাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউসার হামিদ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত  বিপুল পরিমান নকল  ড্রিংকো জুস ক্যান সহ নকল জুস তৈরির কাঁচামাল  উদ্ধারের পর জব্দ করে।
এ সময় নকল ড্রিংকো জুস উৎপাদনের দায়ে অভিযুক্ত  মালিক মো. মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
 দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে।
ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার  “কালার ফুল ” নামে ভুয়া কোম্পানীর নাম দিয়ে কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত জুসের নাম দেয়া হয় “ড্রিকোর”। যা দীর্ঘদিন ধরে তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো কাউছার হামিদ বলেন, নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি এ অভিযান পরিচালনা করেন।
এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ওই কারখানাটি কয়েকজনের যৌথ  মালিকানায় পরিচালিত হয়ে আসছিল । অভিযানের সময় তারা সটকে পড়েন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/