• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বিএম কলেজে আধুনিক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ-এ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এ চিকিৎসা কেন্দ্র থেকে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাবেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কলেজ প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন এ চিকিৎসা কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা ও জরুরি স্বাস্থ্য সহায়তা নিতে পারবেন।
কলেজ সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্রের দাবি ছিল। এর আগে বিভিন্ন সময়ে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু থাকলেও এবার বড় পরিসরে, সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্র চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা কেন্দ্রটিতে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/