• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কলাপাড়া পৌরসভার খালে অবৈধ দখল উচ্ছেদ শুরু

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের নেতৃত্বে দখল হয়ে যাওয়া কলাপাড়া পৌরসভার পয়োনিষ্কাশনের একমাত্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে পৌরসভার এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশ থেকে যৌথভাবে এ উচ্ছেদ শুরু হয়। প্রথম দফায় চিহ্নিত ৭৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমে রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে,  শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা আবর্জনা অপসারণ করলেও আজ থেকে শুরু হয়েছে দখল হয়ে যাওয়া খালের জমি উদ্ধার অভিযান। এ জমিতে ৭৮ টি স্থাপনা নির্মাণ করেছে দখলদাররা।
দীর্ঘ বছর পর রহমতপুর খালের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি পরিবেশকর্মীসহ পৌরবাসী।  সকাল থেকে শতশত মানুষ প্রশাসনের উচ্ছেদ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, পৌরসভার সরকারি খাল দখলের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এঅভিযান অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালে চিহ্নিত ৭৮ টি সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।  স্থাপনা অপসারণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খনন শুরু হবে। এজন্য একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/