• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। বুধবার বিকেল ৩টায় বরিশাল নগরীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নজরুল ইসলাম চুন্নু মেহেন্দিগঞ্জের রাজনীতিতে একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি একাধিকবার ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে ভাসানচর ইউনিয়নসহ পুরো মেহেন্দিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/