• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

গণমাধ্যমকর্মীদের সাথে বরিশাল জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশাল জেলা তথ্য অফিস সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে। বুধবার সকাল ১১ টায় তথ্য অফিসের পরিচালকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সঞ্চালনায় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে সরকারের নির্বাচনী  ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে সচ্ছতার সাথে বাস্তবায়ন হচ্ছে কিনা তা সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা এবং সে বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বজনপ্রীতি না দেখায় সে বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, আজকের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মেহেরুন্নেছা বেগম, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি এম. মিরাজ হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি এম. মোফাজ্জ্লে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হিরা, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/