• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

এবার অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) টানা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে সাধারণ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।গত সোমবার (১১ মে) থেকে এ কর্মসূচি চলছে। আজ পুরো ক্যাম্পাসে সুন সান নিরবতা লক্ষকরা গেছে। পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে এ কঠোর আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাশ ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন। আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে তিনজন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা বর্তমান উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।

এর আগে গত ২১ এপ্রিল থেকে শিক্ষকরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা কোনো ফলপ্রসূ সমাধান আনতে পারেনি।

শিক্ষকরা জানান, সহজভাবে যেখানে আমাদের পদোন্নতি হওয়ার কথা সেখানে নানান অজুহাতে পদোন্নতি আটকে রাখছেন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে ফিরব না।

শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি বিশ্ববিদ্যালয়ও স্থবির হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/