• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

নৌপথ নিরাপদ রাখা সবার দায়িত্ব : মাসুদ ইকবাল

কলাপাড়া প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, নৌপথকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্দর ও আশপাশের এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
পাশাপাশি বন্দরের আশপাশের নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা বিভাগ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের কর্মাশিয়াল ভবনে নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 এসময় বন্দরের সদস্য কমডোর আবদুল লতিফ, হারুন অর রশিদ ও জামাল উদ্দিন চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদসহ স্থানীয় জেলে, মাঝি, ট্রলার ও জাহাজ মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নৌযান দুর্ঘটনায় করনীয় বিষয়ে সচেতনতামূলক প্রামান্যচিত্র উপস্থাপন করা হয় এবং মহিপুরের সাধারন জেলেদের মাঝে লিফলেট বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/