• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

এয়ারপোর্ট থানায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের আওতাধীন এয়ারপোর্ট থানার ২০২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অধিবেশন ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে বিকেল ৪টায় চহুতপুর মাদ্রাসা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানার সভাপতি এম. তাওফিকুল ইসলাম জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালমান ফার্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক এবং এয়ারপোর্ট থানার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ জিহাদুল ইসলাম।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা ও দক্ষ নেতৃত্ব গঠনে তারবিয়াতের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।
২০২৬ সেশনের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এম. তাওফিকুল ইসলাম জিসান, সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ সালমান ফার্সী দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/