• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ

স্টাফ রিপোর্টার / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপির দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ ৯ মে শনিবার। সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় এই সভায় বরিশাল বিভাগের বিএনপির আটটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত থাকবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিই এই মতবিনিময় সভার প্রধান লক্ষ্য।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে শনিবার সকালে। এতে বিভাগের জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচনের পর অনেক দিন বসা হয় না। সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই বৈঠক।’

অপর দিকে জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, মতবিনিময় সভায় একটি সাংগঠনিক আলোচনা হতে পারে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এতে বরিশাল বিভাগের পদধারী দায়িত্বশীল নেতারা থাকবেন। কী কারণে এই সভা সে প্রসঙ্গে আকন কুদ্দুস বলেন, ‘ঘুরেফিরে দলই বিএনপির মূল ভিত্তি। নির্বাচনের আগে রাজনীতিতে সময় দিতে পারেননি। জাতীয় কাউন্সিলও হচ্ছে না বহু বছর। রাজনীতির মাঠ গোছানো এবং দলকে সুসংগঠিত করার জন্যই হয়তো বিএনপির চেয়ারম্যান এই মতবিনিময় সভা ডেকেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/