• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

হঠাৎ করে আকাশে দেখা রহস্যময় আলো

দর্পন ডেস্ক / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও দখিনের সমুদ্র উপকূলীয় কলাপাড়ার আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় আলো। শুক্রবার সন্ধ্যার দিকে আকাশে ভাসতে থাকা অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখে।  স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য এর আগে দেখেনি কেউ ।তবে এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান আবার কেউ কেউ মিসাইল মনে করেন ।
স্থানীয় রবিন বলেন, এটা কি কোন মিসাইল। এরকম আর কখনো দেখিনি। ইরান-আমেরিকা যুদ্ধের কিছু হতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও আপলোড দিয়ে জানতে চেয়েছেন-ওই আলোর রেখা আসলে কী!

শুক্রবার (৮ মে) দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই তীব্র আলোর রেখাটি ধারণ করেছেন। তাদের কেউ ছিলেন উচ্ছ্বসিত, কেউ আবার শঙ্কিত।

কুয়াকাটা বা কক্সবাজার নয়, রাঙামাটি, খাগড়াছড়ি, এমনকি পটুয়াখালী, বাগেরহাটসহ দক্ষিণের উপকূলীয় এলাকা থেকেও অনেকে এই উজ্জ্বল আলোর রেখা মোবাইল ফোনে ধারণ করেছেন।নুসরাত সুলতানা নিজের ফেসবুকে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছেন, সন্ধ্যার পরপরই আকাশে আজ এটা কী ছিল ? কেউ বলতে পারবেন ?’সমির মল্লিক লিখেছেন, মহাজাগতিক কিছু ? কয়েক মিনিট আগে খাগড়াছড়ির দীঘিনালার আকাশে এটা দেখা গেছে।
ধূমকেতুর সাদৃশ্য মনে হলো।চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে কর্মরত অনেক শ্রমিকও সন্ধ্যার সেই উজ্জ্বল আলো দেখতে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/