• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

চোর অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

পটুয়াখালী প্রতিনিধি / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চোর অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার কলাগাছিয়া চরে গত রোববার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন সোমবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুদের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুরা দুই ভাই। তাদের একজনের বয়স ৫ এবং আরেকজনের বয়স ৭ বছর।

ঘটনার একাধিক ছবি প্রতিবেদকের হাতে এসেছে। ছবিতে দেখা যায়, দুই শিশুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের একজন কাঁদছে।

ভুক্তভোগী শিশুদের পরিবারের অভিযোগ, কলাগাছিয়া চরে একটি দোকানে চুরির সন্দেহে প্রথমে শিশু দুটিকে মারধর করা হয়। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এক শিশুটির মাথার আংশিক চুল কেটে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন।

শিশুদের মা বলেন, ‘খবর পেয়ে গিয়ে দেখি, আমার দুই ছেলেকে গাছে বেঁধে রাখা হয়েছে। ওরা কান্নাকাটি করছিল। জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি বলেন চুরি করেছে, তাই শাস্তি দেওয়া হয়েছে। অথচ আমার ছেলেরা লাকড়ি আনতে গিয়ে দোকানের পাশে একটি দড়ি পেয়েছিল।’

শিশুদের বাবা বলেন, চুরির অপবাদ দিয়ে তাঁর দুই শিশুকে মারধর ও অপমান করা হয়েছে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাঁদের হুমকি দেন।

আল আমিন নামের এক ব্যক্তি শিশুদের ওপর নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওয়া গ্রামের বাসিন্দা।

দোকানটির মালিক তোফায়েল দালালের দাবি, এই দুই শিশু আগেও দোকানে চুরি করেছে। তিনি বলেন, ‘ঘটনার দিন তারা তালা ভেঙে দোকানে ঢুকেছিল বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনেছি। পরে আল আমিনকে সেখানে পাঠানো হয়। তবে মারধর বা চুল কেটে দেওয়ার অভিযোগ সঠিক নয়।’

রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/