• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বাউফলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাউফল প্রতিনিধি / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার বামনকাঠি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে অন্তত সাত থেকে আটজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর দশমিনা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ পরিবহনের একটি বাস প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১১টার দিকে বাসটি আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ দুলতে শুরু করে এবং একপর্যায়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বাসটি খাদে পড়ে আছে। তখন যাত্রীদের চিৎকার শুনে অন্যদের ডাক দিয়ে উদ্ধার কাজে নেমে পড়ি।’

আহত যাত্রী মাহাবুব জানান, চলন্ত অবস্থায় বাসটি আচমকা কাঁপতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের নিচে আটকা পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বাসটি সম্পূর্ণভাবে সরানোর পর হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/