রাজধানীর নিউমার্কেট এলাকার শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত হওয়া গেছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। নিহত টিটন ক্যাপ্টেন ইমনের শ্যালক।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, ওই যুবক বটতলা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। যুবকের মাথায় তিনটি, হাতের বাহুতে একটি এবং বগলের নিচেসহ মোট পাঁচটি গুলি লাগে।
একপর্যায়ে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। দুই দুর্বৃত্তের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা থাকায় তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টিটনের পুরো নাম খন্দকার নাঈম আহমেদ। তিনি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার পর তিনি আর আদালতে হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা আছে।
https://slotbet.online/