• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া প্রতিনিধি / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
আজ দুপুর বারোটা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে ভাড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর ও পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস আড়ৎ সমবায় সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন,সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সকল মাছধরা ট্রলারে নিরাপদ আশ্রয় রয়েছে।
কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা ও সহকারী পরিচালক মো আসাদুজ্জামান আসাদ বলেন, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাট সাথে বজ্রপাতও হচ্ছে।জনসাধারণকে মোবাইলে কথা না বলে নিরাপদে থাকার জন্য আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/