পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৩ থেকে ৩৫ ডিগ্রীর ঘরে। ভ্যাপসা এ গরমের সঙ্গে বেড়েই চলছে লোডশেডিং।প্রতিনিয়ত দিনে ৪ থেকে ৫ বার এবং রাতে ৬ থেকে ৭ বার করে লোডশেডিংয়ের কারনে অতিষ্ট হয়ে ওঠেছে সাধারন মানুষ। ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া। চরম ভোগান্তিতে পড়েছেন জেলার ২৫ হাজার ২ শ‘ ৩০ জন পরীক্ষার্থী।
এদিকে প্রচন্ড খড়তাপে কাজ শেষের পর বিদ্যুতে স্বস্থি না পাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। এসএসসি পরীক্ষার্থীদের দিক বিবেচনায় নিয়ে লোডশডিং কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ সাধারন মানুষ।
এসএসসি পরিক্ষার্থী ওসান বলেন,একদিকে কঠিন গরম,তারপর আবার বারবার লোডশেডিং হয়। এতে করে আমরা কোন লেখাপড়া করতেই পারছিনা।
এসএসসি পরিক্ষার্থী মোসা,সালমা বলেন, লোডশেডিং’র কারনে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি,পরিক্ষার পড়ালেখাও ঠিকভাবে করতে পারিনা।
দিনমজুর আ: ছোহরাফ বলেন, ভ্যাবসা গরমে কোন কাজ কর্ম করতে পারিনা, লোডশেডিং বিদ্যুৎতো থাকেই না,তারপর আবার যাও থাকে তাও আবার রাতে পৌর শহরে রোড লাইটও থাকেনা।এখন আমরা আছি চুরি আতঙ্কে।এই রাতের অন্ধকারে চুরি-ডাকাতি বেড়ে যেতে পারে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো, কাউসার হামিদ বলেন, পৌর সড়কের বাতি বন্ধ করা হয়নি,হয়তোবা লাইনের কোন সমস্যার কারনে বন্ধ হতে পারে।
এ রকম আরো সংবাদ...