• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কলাপাড়ায় গৃহবন্দী ৪ পরিবার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় সড়কে বেড়া দিয়ে চারটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এক প্রতিবেশি। এ ঘটনায় প্রায় ১০ দিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই পরিবারগুলোর সদস্যরা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, তাহেপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নং খাস খতিয়ানের ওই সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে ১০ দিন আগে কাঠ দিয়ে বেড়া দেয় হযরত আলী নামের এক ব্যক্তি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের সদস্যরা। এছাড়া প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই তৃতীয়াংশ কেটে পুকুর তৈরী করেন তিনি। পরে বেশ কিছুদিন তারা কবরস্থানের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করলেও সোমবার ভোরে অপর প্রতিবেশি সামসুল হক সিকদার জাল দিয়ে সেটিও বন্ধ করে দেয়। এতে গৃহবন্দী হয়ে পড়ে ওই চারটি পরিবার।
ভুক্তভোগী আ,খালেক মুসুল্লি বলেন, আমরা ১৯৭৪ সাল থেকে এখানে থাকতেছি কোন সমস্যা ছিলনা।এরা ১৯৮৩ সালে আসে এখানে, তারপর থেকেই আমাদের অশান্তি লেগেই আছে। এখন আমরা এই চারটি পরিবার ঘর থেকেও বের হয়ে রাস্তায় যেতে পারছিনা, তাও বেড়া দিয়ে রাখছে।এরা কোন শালিস, আইন কিছুই মানেনা।তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 এ বিষয় মো, হয়রত আলী বলেন,গ্রামে সালিস বৈঠকে ফয়সালার মাধ্যমে সড়কে বেড়া দেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, ইয়াসিন সাদেক বলেন, এ ঘটনায় সরেজমিনে তহসীলদার পাঠিয়েছি।তার কাছ থেকে বিস্তারিত জেনে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/