• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কলাপাড়া প্রেসক্লাবে নবাগত সদস্যের বরণ অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

“সত্যের ডাকে, আমরা একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া  প্রেসক্লাবের নবাগত সহযোগী সদস্যের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেসক্লাবের আয়োজনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রেসক্লাবের যে সকল সদস্য মৃত্যুবরণ করছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি  নেছারউদ্দিন আহম্মেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অমল মু্খার্জী, সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু। এছাড়া নবাগত সহযোগী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার, উপজেলা প্রতিনিধি চঞ্চল সাহা, দৈনিক দিনকাল পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিরাজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর -কুয়াকাটা) ও স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু, দৈনিক কলমের কন্ঠের কলাপাড়া প্রতিনিধি ফোরকানুল ইসলাম, দৈনিক  ভোরের সময় কলাপাড়া উপজেলা প্রতিনিধি সৈয়দ মো. রাসেল, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রতিদিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ফারাজি মো. ইমরান  প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য  বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহিন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরুল কবির ঝুনু, সদস্য এনামুল হক, সদস্য হাফিজুর রহমান হাফিজ, সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু।
বক্তারা নবীন সদস্যদের প্রতি উদ্দেশ্য করে বলেন সাংবাদিকরা সমাজের  দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাবার আহ্বান জানান।
উল্লেখ্য  কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাধারণ পরিষদের মুলতবি সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ভোট প্রদানের মাধ্যমে ২০ জন আবেদনকারীর মধ্যে ১২ জন সদস্য নির্বাচিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/