• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন ববিতে গোপনে ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, শিক্ষার্থীর বিচার দাবিতে বিক্ষোভ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে স্থানীয় সাংসদের মতবিনিময় কলাপাড়ায় ঘাতক যুবদল নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ বরিশাল শিক্ষা বোর্ড-এ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে ৩০ হাজার ছেলের লিঙ্গ ‘ফিমেল’ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ৬ অভয়াশ্রমে দুই মাসের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

কলাপাড়ায় ঘাতক যুবদল নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধি / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ইসলামী আন্দোলনের সমর্থক ইদ্রিস আলীকে যুবদল অফিসে ডেকে নিয়ে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় জড়িত নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কলাপাড়া ইসলামী আন্দোলনের আয়োজনে কুমারপর্টিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।  মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং  প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান। তিনি দলের কর্মী ইদ্রিস হত্যায় জড়িত যুবদল নেতা জহিরুল ইসলাম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এদিকে যুবদলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. জহিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানানো হয়।
এর আগে,গত ২৬ ফেব্রুয়ারি যুবদল নেতা জহিরুল ইসলামের ছবি সম্বলিত একটি রান্নার পোস্টে ইদ্রিস আলী তার আইডি থেকে একটি কমেন্ট করেন।  কমেন্টে বলা হয় রাতে গরু চুরি,  দিনে রান্না।  এ কমেন্টের জের ধরে ইদ্রিস আলীকে অফিসে ডেকে নিয়ে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে এবং ২ মার্চ মারা যায়।  এ ঘটনায় ৩ মার্চ সকালে নিহতের স্ত্রী ও দুই সন্তান ঢাকা থেকে ইদ্রিসের মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসে এবং বিচার দাবী করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/