• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

জাটকা নিধন প্রতিরোধ অভিযানে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, যৌথ অভিযানে জেলা মৎস্য অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, নৌ-পুলিশের পুলিশ সুপার এসএম নাজমুল হক, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন ও মেহেন্দীগঞ্জের উপজেলা মৎস্য অফিসার ওমর সানি উপস্থিত ছিলেন।

অভিযানে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুইটি বেহুন্দী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এর আগে রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর হিজলায় মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/