• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

হিজলার সেনা ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রীতি ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময়

ইয়ামিন মোল্লা,হিজলা / ১৯০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

হিজলার সেনা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃত্ব দেন মেজর কাজী জাহিদুল ইসলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
মেজর কাজী জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী সময়কে ঘিরে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, “কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যাচাই করে বিলম্ব না করেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বলেন, হিজলা উপজেলায় দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায় পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। অতীতে এখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত হয়নি এবং ভবিষ্যতেও এই সৌহার্দ্য বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় দৈনিক আমারদেশের হিজলা উপজেলা প্রতিনিধি মো. ইয়ামিন মোল্লা-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/