• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

মেঘনায় অভিযানে বিপুল পরিমান কারেণ্ট জাল জব্দ

আরাফাত বেপারী,হিজলা / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযানে প্রায় ১২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। পাশাপাশি চারজন অসাধু জেলেকে জাটকা ধরা অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/