• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

কুয়াকাটায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
 এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তার স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটায় দিকে মহিপুর থানার কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আ. সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটা এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত।
মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/