• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মৎস্য বন্দর আলীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর  আলীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৩টা মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ। তিনি বলেন, “সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। স্থানীয়দের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। যে কোনো অনিয়ম, অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে অবহিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক,লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথিরা বলেন, আলীপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য-বন্দর এলাকা। এখানে জেলেসহ হাজারো শ্রমজীবী মানুষের চলাফেরা, মাছ আহরণ ও বেচাকেনা কেন্দ্র করে প্রতিদিন ব্যস্ততা থাকে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এলাকার সামাজিক স্থিতি বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সবার সচেতনতা ও সমন্বয় প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ। তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারের স্থিতিশীল পরিবেশ ও রাতের টহল ব্যবস্থা জোরদারের দাবি জানান।
সভায় বক্তারা ব্যবসায়ী, জেলে ও স্থানীয়দের মতামত শোনেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/