• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম।

ঢাকসু ভিপি সাদিক কাইউম চরমোনাইতে

স্টাফ রিপোর্টার / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সংক্ষিপ্ত এক সফরে বরিশালের চরমোনাই দরবারে আসেন। তিনি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম আজ রাত সাড়ে আটটার দিকে চরমোনাই পৌঁছান ।

তাঁকে অভ্যর্থনা জানান চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাফর ইমাম সাহেব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের সচিব মাওলানা শামসুদ্দোহা তালুকদার, আলীয়া মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা জাকির হোসেন, প্রভাষক মাওলানা মুফতী ফিরোজ হাসান, সগির হোসেন প্রমুখ।

প্রথমেই তিনি ও সফরসঙ্গীরা মরহুম পীর সাহেবদ্বয় রহঃ এর কবর জিয়ারত করেন। তিনি এ সময় মাদরাসার সমৃদ্ধ লাইব্রেরি, ডাইনিং হল ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পীর সাহেব চরমোনাই ও শায়খে চরমোনাই সফরে থাকায় তাদের সাথে দেখা করা সম্ভব হয়নি।

তিনি ও তার ত্রিশ জনের মত সফরসঙ্গী মাদরাসার ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় করে রাতের আহার শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/