• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

হিজলার নির্যাতিত সংখ্যালঘু কার্তিকের বাড়ি পরিদর্শনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা

হিজলা / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব বরিশাল- ৪ এর পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আলহাজ্ব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। ২১ আগস্ট মঙ্গলবার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে সংখ্যালঘু কার্তিক চন্দ্র শীলের বসতভিটা পরিদর্শন করেছেন। কথা বলেন ভুক্তভোগী কার্তিক চন্দ্র শীলের সাথে।

ভুক্তভোগী কার্তিক চন্দ্র শীল অভিযোগ করেন, তার ৭০ বছরের পৈতৃক ভিটা জোরপূর্বক দখল করে নিয়েছে বিএনপি-সমর্থিত ইউসুফ ফকির। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও তিনি ন্যায়বিচার পাননি কার্তিক । হিজলা থানাকেও পাত্তা দেননি এ গ্রুপটি। দলীয় প্রভাব খাটিয়ে তার বাড়িতে জোরপূর্বক বাউন্ডারি দিয়ে আটকে দেন। যাতায়াতের পথ বন্ধ করে দেয় প্রভাবশালী মহলটি । বন্দী দশায় দিন যাপন করছেন তিনি।

মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে হিজলা থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবহিত করেন ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই স্বাধীন বাংলাদেশের নাগরিক। শান্তিতে বসবাস করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা জুলুমবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং যে কোনো নির্যাতিত মানুষের পাশে থাকবে।

এ সময় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ইউসুফ ফকির জানান, তিনি মামুন হাওলাদার নামের এক ব্যক্তির থেকে জমি কিনেছেন। কাগজপত্র দেখতে চাইলে কালক্ষেপণ করেন তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
পরে শায়েক উপজেলার আছসার উদ্দিন সিনিয়র মাদ্রাসায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/