• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

মেঘনা নদীতে যৌথ অভিযান: কারেন্ট জালসহ ইলিশ জব্দ

বেপারী আরাফাত,হিজলা / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

বরিশালের মেঘনা নদীতে যৌথ অভিযানে ২০ কেজি ইলিশ মাছ ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশের নেতৃত্বে বুধবার (১৫ অক্টোবর) অভিযানটি পরিচালিত হয়। এতে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা, নৌ পুলিশ হিজলা ও কালীগঞ্জ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

নৌ পুলিশের কর্মকর্তা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে এমন খবর পাওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল জব্দ কার্যক্রম এভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/