• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের “ট্রেভ্যালি ফিশ”

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে খবিরের জালে ধরা পড়েছে এক বিশাল তবলা মাছ। বৃহস্পতিবার সকালে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে তহুরা মৎস্য আড়তে নিয়ে আসা হলে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। ভির করে শতশত মানুষ।
স্হানীয়ভাবে এটাকে তবলা মাছ বলে “ট্রেভ্যালি ফিশ” নামে পরিচিত। এ মাছ সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি “তবলি”, “বগা” কিংবা “খাঁদিয়া” নামেও পরিচিত।
ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি।মাছটি নিয়ে জেলে খবির মহিপুর তহুরা মৎস আড়তে  উঠতেই মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ সময় মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।
 কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ মাছটি আকারে অনেক বড় হয়। এটি গুরুত্বপূর্ণ মাছ এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি এ জাতীয় জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/