• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

প্রতিনিধি / ১৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

চাকুরী চাই,  জমির তিনগুন মূল্য চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীম সহ এলাকার লোকজন।
বক্তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত এক বছর ধরে তারা এ দুই দাবি সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে  মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের ৮ দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/