• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কুয়াকাটা সৈকত থেকে আরো একটি মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত আরো এক ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ।
এসময় কালো টি শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ধারণা করছেন লাশটি কয়েকদিন আগে সমুদ্রে নিমজ্জিত নিখোঁজ কোন হতভাগা জেলের হতে পারে।
এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের লাশ উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধ গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে  লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/