• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কুয়াকাটায় একটি  ইলিশ বিক্রি ৬ হাজার টাকা 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় মাসুম নামের এক  জেলের জালে ধরা পরেছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এ মাছটি বিক্রি হলো ৬ হাজার ৮০ টাকায়।সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসে নিয়ে আসলে নিলাম ডাকে  মাছটির দাম ৬ হাজার ৮০ টাকায় কিনে নেন সততা ফিস ।
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ সোমবার শেষ বিকেলে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়। একটি মাছ ৬ হাজার ৮০  টাকা বিক্রি করেছি এর থেকে আর খুশির খবর আমাদের থাকতে পারে না।
সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো:সোহাক বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/