• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে।গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাকে উদ্ধার করেছে। পরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বুধবার সকালে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
জেলে সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকদিন আগে ১৯ জন জেলেসহ ট্রলার নিয়ে সাগরে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দূর্ঘটনার শিকার হয়ে ১৯ জন জেলেসহ সাগরে নিখোঁজ হন। পরবর্তীতে পাঁচ দিন সাগরে ভাসমান অবস্থায় মোর্শেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।
উদ্ধারকৃত এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯ টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার, জেলে মোর্শেদকে আমাদের কাছে হস্তান্তর করেন। তাকে জিজ্ঞেস করলে ৫ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য কোন তথ্য জানা সম্ভব হয়নি।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা  রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/