• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

মোটরসাইকেল দুর্ঘটনায় পটুয়াখালীতে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পটুয়াখালী দশ‌মিনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেদীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজিব উপজেলার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর চালক।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থল খেয়াঘাট যাচ্ছিলেন রাজিব। কেদীর হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ পড়লে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক নিজের চলন্ত মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান তিনি। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম রা‌জিব‌কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, প্রাথমিক সুরতহাল করার পর কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/