• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

পায়রা বন্দরে জমি অধিগ্রহণে চাঁদা দাবীর অভিযোগে গ্রেফতার ২

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কাছে চাঁদা দাবী ও প্রতারণার অভিযোগে শাহাদত তালুকদার (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৬) নামের দুই জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার গভীর রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মো. জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসা. মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার আদালতে সোপর্দ করার পর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী।
গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে চিহ্নিত, দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলে জানায় পুলিশের একটি সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/