• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া পাশ করেছে

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ৪০৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পটুয়াখালীর বাউফলে কেন্দ্র থেকে বের হয়ে বাবার মৃত্যু সংবাদ পাওয়া তাসফিয়া এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাসফিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মেয়ে এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর জিপিএ ৪.৬৭।
 সূত্র জানায়, গত ১০ এপ্রিল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাসফিয়াকে নিয়ে অটোরিকশাযোগে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। এরপর তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। ওই দিন পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর তাসফিয়াকে তার বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে তাসফিয়া। পরে বাড়িতে গিয়ে বাবার লাশের পাশে আহাজারি করে সে।
পরীক্ষা চলাকালে বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যায় সে। ভগ্ন হৃদয় নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাসফিয়া উত্তীর্ণ হয়।
কালিশুরী এসএ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, মেধাবী তাসফিয়া জিপিএ-৫ পাওয়ার মতো শিক্ষার্থী। পরীক্ষার মাঝে বাবাকে হারিয়ে  মানসিকভাবে ভেঙে পড়ে সে। তারপরও ফলাফল নিয়ে আমরা খুশি।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় কালিশুরী এসএ ইনস্টিটিউশন থেকে মোট ১২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/