• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরগুনায় বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

বরগুনা প্রতিনিধি / ২৪০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

বরগুনার আমতলীতে বাসের চাপায় একটি যাত্রীবাহী অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ জুন ২০২৫) দুপুর আড়াইটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওয়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজনের নাম জানা গেছে—তিনি আজিজুল ইসলাম, পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। নিহত অপরজন একজন নারী, যার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটা গামী ‘ইকরা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং বাকি তিনজন আহত হন। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/