• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরম মিষ্টির কড়াইতে পরে যুবকের মৃত্যু 

মো: আলহাস, হিজলা প্রতিনিধি / ৩০৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

দোকানের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার অসাবধানতাবশত শরীরে লেগে বিদ্যুতপৃষ্ট হয়ে গরম মিষ্টির কড়াইর মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছেন সোলাইমান সরদার (৩০) নামের এক যুবক।

মৃত সোলাইমান বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সদর টেকের বাজারের শরীফ দেওয়ানের মালিকানাধীন মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মৃত সোলাইমান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি এলাকার কোলচর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান সরদারের ছেলে।

ওসি আরও জানান, বৃহস্পতিবার (১২জুন) দুপুরে মিষ্টির দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত দোকানে ঝুলে থাকা বিদ্যুতের ছেড়া তার সেলাইমানের শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে থাকা গরম মিষ্টির কড়াইতে পরে যায়।

এ সময় দোকানের অন্য কর্মচারীরা দ্রুত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন। এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/